🔹🔸 আগামী পহেলা এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার মান বেশ বৃদ্ধি ও সর্বনিম্ন তাপমাত্রার মান কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে৷ এসময় এ দেশের সার্বিক বৃষ্টিপাত তুলনা মূলক কম থাকতে পারে। এবং এ সময় কোন বৃষ্টি বলয়ের সম্ভাবনা পাওয়া যায়নি। তবে এসময় সিলেট বিভাগ সহ দেশের দুই এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু বজ্র বৃষ্টি হতে পারে।🔹🔸

এনটিআরসিএ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় নিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
 
নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি অধিদপ্তরের আওতায় মোট শূন্য পদ রয়েছে ১২ হাজার ৯৫১টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ৯ হাজার ৭০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ৩ হাজার ১৩১টি পদ খালি রয়েছে।
উল্লেখ্য, পূর্বের বিজ্ঞপ্তির ভিত্তিতে জমা দেওয়া সব আবেদন বাতিল করা হয়েছে। আগের আবেদনকারীরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে (নগদ, বিকাশ, রকেট) আবেদন ফি ফেরত পাবেন, তবে টেলিটক ফি ও সার্ভিস চার্জ ফেরতযোগ্য নয়।
তাই আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।
আবেদন ও ফি :
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে ৩৫০ টাকা ফি জমা দিতে হবে।
আবেদন শুরু হয়েছে ২৮ মার্চ থেকে এবং চলবে ৫ এপ্রিল পর্যন্ত

Previous Post Next Post
বাংলাদেশ প্রতিদিন