🔹🔸 আগামী পহেলা এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার মান বেশ বৃদ্ধি ও সর্বনিম্ন তাপমাত্রার মান কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে৷ এসময় এ দেশের সার্বিক বৃষ্টিপাত তুলনা মূলক কম থাকতে পারে। এবং এ সময় কোন বৃষ্টি বলয়ের সম্ভাবনা পাওয়া যায়নি। তবে এসময় সিলেট বিভাগ সহ দেশের দুই এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু বজ্র বৃষ্টি হতে পারে।🔹🔸

এপ্রিল মাসের বৃষ্টিপাতের সংক্ষিপ্ত পূর্বাভাস


এবার এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এ মাসে দেশে একাধিক বৃষ্টি বলয় আসার সম্ভাবনা আছে। 
এতে ঝড় বৃষ্টির পরিমাণও বেশি থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্বাঞ্চলে ও উত্তর পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকতে পারে। বিস্তারিত পরে পোস্ট করা হবে ইনশাআল্লাহ!
Previous Post Next Post
বাংলাদেশ প্রতিদিন