জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে।![]() |
| প্রতিকি ছবি |
রোববার এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে জুন মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়।
কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। জুলাই মাসের জন্য কেরোসিনে তেলের দামও অপরিবর্তিত থাকবে।
